জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি বিবেচনায় রয়েছে: বিমানমন্ত্রী

আপডেট: মে ২০, ২০২৬ : ০৬:৪৭ এএম
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি বিবেচনায় রয়েছে: বিমানমন্ত্রী

দেশের যেসব বিমানবন্দরে যাত্রীচাহিদা বেশি এবং যেগুলো জাতীয় ও আঞ্চলিক গুরুত্ব বহন করে, সেগুলোকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। বুধবার (২০ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বিভিন্ন বিমানবন্দর উন্নয়নের কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দরও সেই পরিকল্পনার অংশ।

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব গ্রহণ করেছি মাত্র দুই মাস হলো। পর্যায়ক্রমে একটির পর একটি উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।”

পরে তিনি সড়কপথে ঠাকুরগাঁও জেলার উদ্দেশে রওনা হন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!