জাতীয়

অভিনেতা দিলু মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া

আপডেট: মে ২১, ২০২৬ : ০৫:৪৯ এএম
অভিনেতা দিলু মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া

অভিনেতা ও আরণ্যক নাট্যদলের জ্যেষ্ঠ সদস্য দিলু মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দিলু মজুমদার দীর্ঘদিন ধরে মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করে আসছিলেন। আরণ্যক নাট্যদলের অন্যতম জ্যেষ্ঠ এই সদস্য ও অভিনয়শিল্পী সংঘের সক্রিয় সংগঠক হিসেবে তিনি শিল্পাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অভিনয়ের প্রতি নিষ্ঠা ও সাবলীল উপস্থিতির কারণে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশেষ করে আরণ্যক নাট্যদলের একাধিক আলোচিত প্রযোজনায় তার অভিনয় সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়।

তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

দীর্ঘ ও বর্ণিল অভিনয়জীবনের অবসানে দিলু মজুমদারের বিদায়কে নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সহশিল্পীরা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!