জাতীয়

খাল খনন কর্মসূচি মাছে-ভাতে বাঙালির দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৫:০৪ এএম
খাল খনন কর্মসূচি মাছে-ভাতে বাঙালির দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল পুনঃখনন কর্মসূচি দেশের পরিবেশ ও কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি মাছ উৎপাদন বাড়বে এবং “মাছে-ভাতে বাঙালি” সংস্কৃতির ঐতিহ্য ফিরে আসবে।

শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের সময় স্থানীয় জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা হবে। তিনি এ কর্মসূচিতে স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

আগামীকাল তারেক রহমান ত্রিশালে গিয়ে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় তিনি খালের পাড়ে একটি তালগাছও রোপণ করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঐতিহাসিক এ খালটি ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর জিয়াউর রহমান–এর উদ্যোগে খনন কার্যক্রমের সূচনা হয়েছিল।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!