খাল পুনঃখনন কর্মসূচি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে আজ শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় স্বল্প বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও কবির জীবন ও সাহিত্য নিয়ে বিভিন্ন আয়োজন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!