মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোতাকাব্বীর আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মোতাকাব্বীর আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক শিগগিরই মাগুরায় যোগদান করবেন।
জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের খবরে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!