ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়ে ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে সম্মেলন বয়কট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
রোববার (১৫ জুন) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন। ফ্লাইটটি কলম্বো হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দর সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন এবং ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
এর আগে, গত রোববার (১৪ জুন) তিনি ‘ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)’ সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হন।
জানা যায়, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তিনি অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে অভিযোগ করেন এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সম্মেলনে অংশ না নিয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!