জাতীয়

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৬:১৭ এএম
সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ হারুন অর রশীদ রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হারুন অর রশীদ বিএনপিকে শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলীয় আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনের প্রতি তার অবিচল আস্থার কথা স্মরণ করেন।

তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

শোকবার্তায় মির্জা ফখরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!