দেশি জাতের গবাদিপশুর উন্নয়ন এবং সরকারি খামারের ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খামারে উৎপাদিত নিজস্ব ঘাস গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা ইতিবাচক উদ্যোগ। আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও কার্যকারিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়।
পরিদর্শনের সময় তিনি খামারের বাছুর ইউনিট, ডেইরি ফার্ম, পাবনা ক্যাটল ইউনিট, মীরকাদিম ইউনিট, হলস্টেইন-ফ্রিজিয়ান ইউনিট, কৃত্রিম প্রজনন (এআই) ল্যাবরেটরি, ব্রিডিং বুল ইউনিট এবং শতভাগ আমেরিকান ফ্রিজিয়ান বুল ইউনিট ঘুরে দেখেন।
এ সময় দেশি জাতের গবাদিপশুর উন্নয়ন, পশুখাদ্য উৎপাদন, খামার ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!