ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে।
ইরাকের কারবালা থেকে তাঁর মরদেহ ইতিমধ্যে ইরানে আনা হয়েছে। জানাজার আনুষ্ঠানিকতা শেষে মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাঁকে সমাহিত করা হবে। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
১৯৩৯ সালে জন্ম নেওয়া খামেনির জন্মস্থান মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় কেন্দ্র। এখানে অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজার মাজার অবস্থিত। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় তাঁকে ওই মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জন্মও মাশহাদে। একই মাজার কমপ্লেক্সে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও সমাহিত করা হয়েছিল। একসময় তাঁকে ইরানের সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হলেও তাঁর আকস্মিক মৃত্যু সেই সম্ভাবনার অবসান ঘটায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!