জাতীয়

৯ দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক, উন্মুক্ত রাঙামাটির সব পর্যটনকেন্দ্র

আপডেট: জুলা ১৬, ২০২৬ : ০৫:৫০ এএম
৯ দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক, উন্মুক্ত রাঙামাটির সব পর্যটনকেন্দ্র

টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও দুর্ঘটনার ঝুঁকির কারণে বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙামাটির সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটনকেন্দ্র।

বুধবার বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃষ্টিপ্রবণ মৌসুমে ভ্রমণের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলতে হবে।

গত ৭ জুলাই আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস এবং পাহাড়ি এলাকায় ভূমিধস ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ জেলার পর্যটনকেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

প্রায় ৯ দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় জেলা প্রশাসন পর্যটকদের জন্য সাজেক ভ্যালিসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র পুনরায় উন্মুক্ত করে। এতে দীর্ঘদিন পর আবারও সাজেকে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার সুযোগ তৈরি হলো।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!