ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করবেন সাইদুর রহমান। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সাইদুর রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। নিয়োগের আগে তিনি দৈনিক ইত্তেফাক-এর রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট চেকিং’ উপকমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!