জাতীয়

জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামির বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: জুলা ২১, ২০২৬ : ০৬:০১ এএম
জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামির বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইন অনুযায়ী হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার বিকেলে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার মূল বিচার তৎকালীন সময়ে সামরিক আদালতে সম্পন্ন হয়েছিল এবং সেই বিচারপ্রক্রিয়ায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত (ফাইন্ডিংস) রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর বিদ্যমান সেনা আইন অনুযায়ী বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিচার সম্পন্ন হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, একই অপরাধে একজন ব্যক্তির বিরুদ্ধে বেসামরিক আইন ও সামরিক আইন—দুই পৃথক আইনে আলাদাভাবে বিচার করার সুযোগ নেই। সে কারণে এই মামলার বিচার সেনা আইন অনুযায়ীই পরিচালিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!