জাতীয়

রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:৪৬ এএম
রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। স্টেডিয়ামটিতে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে।

শনিবার বিকেলে বোয়ালিয়া ক্লাবসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি বলেন, রাজশাহীর একটি সুন্দর পরিবেশে ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ স্থাপনা ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিতব্য ইনডোর স্টেডিয়ামটি বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে। আধুনিক এ ক্রীড়া অবকাঠামো নির্মিত হলে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন ইনডোর ক্রীড়া আয়োজনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!