জাতীয়

খলিলুর রহমানকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আম উপহার

আপডেট: জুলা ৩১, ২০২৬ : ০৫:৩৭ এএম
খলিলুর রহমানকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আম উপহার

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য পাঁচ বাক্স আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। শুভেচ্ছা ও সৌজন্যের নিদর্শন হিসেবে এ উপহার পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার পাকিস্তান হাইকমিশন কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। কূটনৈতিক নোটে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ঐতিহ্য ও সৌজন্যের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য পাঁচ বাক্স আম পাঠিয়েছেন।

উপহারটি যথাযথ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের জন্য চিফ অব প্রোটোকলের সহযোগিতা চেয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

কূটনৈতিক মহলে এ ধরনের উপহারকে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে দেখা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!