বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার। ১৯৬৯ সালের ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই।
জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এদিকে বিকেল সাড়ে পাঁচটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।
ক্রীড়াঙ্গনে ভূমিকা
ব্যক্তিজীবনে আরাফাত রহমান কোকো ছিলেন সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে দেশের ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি ভূমিকা রাখেন। ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর অবদান স্মরণ করা হয়।
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!