ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশের দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। এমনকি ঘাস থেকেও কীভাবে মানুষের উপকার করা যায়, সে বিষয়েও তিনি চিন্তা করছেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!