জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: আগ ২১, ২০২৬ : ০৫:৪০ এএম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন শেষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি তাঁদের সমাধিতে যান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন তিনি। পরে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

জিয়ারত শেষে প্রধানমন্ত্রী গুলশানে তাঁর কার্যালয়ে যান। সেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করেন এবং পরে একটি সাংগঠনিক সভায় যোগ দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!