বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে ঢাকা ও লন্ডনের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদারে তাঁর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে যুক্তরাজ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানায়। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন।’
যুক্তরাজ্য জানিয়েছে, ঢাকা ও লন্ডনের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের অংশীদারত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যের এই বার্তার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির অব্যাহত সম্পৃক্ততা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!