বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস। একই সঙ্গে দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকার ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়।
ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দূতাবাস।
পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
সুইজারল্যান্ড দূতাবাস বলেছে, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে তারা আগ্রহী।
এর আগে ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!