চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রেখে ত্রুটি মেরামত করা হয়।
আজ বুধবার সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পেছনের দরজা খুলে যায়
মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার সময় একটি মেট্রোরেলের পেছনের দিকের একটি দরজা খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে নির্ধারিত রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!