জাতীয়

আইপিইউর নির্বাহী কমিটির সদস্য হলেন জহরত আদিব

আপডেট: অক্টো ০৭, ২০২৬ : ০৫:২২ এএম ৬ ০
আইপিইউর নির্বাহী কমিটির সদস্য হলেন জহরত আদিব

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপ থেকে তিনি আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন জহরত আদিব। এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপের ৩৭ সদস্য এ নির্বাচনে ভোট দেন।

আইপিইউর নির্বাহী কমিটি সংস্থাটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কাঠামোর অংশ। সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটি আইপিইউর বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধি দল আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছে। জহরত আদিবের এই নির্বাচন আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!