জাতীয়

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

আপডেট: অক্টো ১০, ২০২৬ : ০৫:১৭ এএম ৫ ০
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৯ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, ‘১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’

বিদ্যুৎ খাত নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও এ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের মধ্যে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার বিষয়ে শামা ওবায়েদ বলেন, যাঁরা মুক্তিযোদ্ধাদের আড়াল করতে বা অপমান করতে চান, তাঁদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে।

নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!