চুরি, শারীরিক আক্রমণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে এসব অপরাধের কারণে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানিয়েছে। দূতাবাসের পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি ও অনুপ্রবেশের মতো অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধে জড়িত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্যও বিবেচনা করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!