জাতীয়

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

আপডেট: অক্টো ১১, ২০২৬ : ০৫:৪২ এএম ৫ ০
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ রোববার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমির খসরু সব সময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় ইয়াসের খান চৌধুরী মরহুম আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!