জাতীয়

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

আপডেট: অক্টো ১৫, ২০২৬ : ০৬:১১ এএম ৬ ০
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুজন সচিবই চুক্তিতে নিয়োগ পেয়েছেন।

শহীদুল হাসানকে চলতি বছরের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিতে এক স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। শহীদুল হাসান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককেও ২০২৬ সালের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!