জাতীয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

আপডেট: অক্টো ১৭, ২০২৬ : ০৫:০৬ এএম ৩ ০
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রেস্তোরাঁ ও রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে এ আগুন লাগে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল আটটার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!