কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে গেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল। ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে রোববার দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে ঢাকা ছাড়েন তাঁরা।
আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ বি এম রওশন কবীর। সফরে যুক্তরাজ্যের পার্লামেন্টের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটির কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!