জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হলেন যুগ্মসচিব শামছুল আলম

আপডেট: নভে ১৯, ২০২৬ : ০৬:২৬ এএম ৭ ০
মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হলেন যুগ্মসচিব শামছুল আলম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শামছুল আলম। পরবর্তী কমান্ড কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত তিনি সংগঠনটির সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ১৬ (ঞ) ধারা অনুযায়ী মো. শামছুল আলমকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তী কমান্ড কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!