জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

আপডেট: নভে ২৪, ২০২৬ : ০৬:৩৫ এএম ৬ ০
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মঙ্গলবার চতুর্থবারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেবেন। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেয়। তবে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বোর্ড।

আজকের সভায় দুই পক্ষের দাখিল করা মজুরি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং মালিক-শ্রমিক উভয় পক্ষের অবস্থান বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকে এ বিষয়ে অগ্রগতি হয় কি না, সেদিকে নজর রয়েছে পোশাকশিল্পসংশ্লিষ্টদের।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!