ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর ও ধনবাড়ী পৌর মহিলা দলের সভানেত্রী রাবেয়া জিলানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, রাবেয়া জিলানী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করেছেন। ধনবাড়ী পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি এলাকার মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা এবং মানুষের জন্য তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ও জনসম্পৃক্ত মানুষ হিসেবে রাবেয়া জিলানীর অবদান এলাকার জনগণ দীর্ঘদিন স্মরণে রাখবে।
মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাবেয়া জিলানী আজ চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!