রাজনীতি

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৫:৩৬ এএম
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাকে সেখানে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা চলছিল।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!