জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ‘জাতীয় নারীশক্তি’র। নতুন এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনা ও অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সানজিদা বুশরা মিশমাকে। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মঞ্জিলা ঝুমা এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।
যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। এ ছাড়া কমিটিতে রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তারসহ আরও ৩০ জনকে সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্র বলছে, নতুন এই কমিটির মাধ্যমে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!