জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধা ও যোগ্যতার রাজনীতির পরিবর্তে আবারও সন্ত্রাস ও দখলদারি রাজনীতির প্রবণতা দেখা যাচ্ছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে এনসিপিতে নতুন নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, অতীতে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তার করেছিল, সেই ধরনের পরিস্থিতি আবারও ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি, বরং আরও দীর্ঘ হয়েছে। মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে সারাদেশে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে।”
দলের ভবিষ্যৎ নিয়ে সমালোচনার জবাবে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের পর দল টিকে থাকবে না—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বিরোধী দলে থেকেও জনগণের প্রতিনিধিত্ব করার মাধ্যমে দল এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন ব্যক্তিদের জন্য দলের দরজা খোলা রয়েছে এবং তাদের সম্মানজনকভাবে কাজের সুযোগ দেওয়া হবে।
এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সমালোচনা করে বলেন, দলটি আগের আদর্শ থেকে সরে গেছে বলে তার মনে হচ্ছে।
একই অনুষ্ঠানে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, চাঁদাবাজির রাজনীতি আগামী বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তিনি বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজনীতির পথ বেছে নিতে হবে।
তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, দেশে ফেরার প্রক্রিয়া এবং অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, একটি হত্যাকাণ্ডের অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও নতুন যোগদানকারীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!