রাজনীতি

‘সুবিধাবাদের রাজনীতি বাদ দিন’

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৪:৩২ এএম
‘সুবিধাবাদের রাজনীতি বাদ দিন’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি বর্তমানে সুবিধাবাদ ও দ্বিচারিতার রাজনীতি করছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মামুনুল হক বলেন, নির্বাচনের আগে বিএনপি গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করলেও পরিস্থিতি বদলে গেলে শেষ মুহূর্তে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়। তাঁর দাবি, ক্ষমতায় যাওয়ার পর দলটি সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

তিনি বলেন, “এই দ্বিচারিতা ও সুবিধাবাদের মাধ্যমে একবার পার পাওয়া গেলেও ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহির মুখে পড়তে হবে।”

গণভোটের ফল বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধানের ধারাবাহিক সংশোধন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং জনগণ কাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থা দেখতে চায়।

মামুনুল হক আরও বলেন, “জুলাইয়ের চেতনা বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে তা উপেক্ষা করা হচ্ছে।” এভাবে চলতে থাকলে আন্দোলনের সম্ভাবনার কথাও ইঙ্গিত দেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!