বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কোনো চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। সরকার এই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল।
এ সময় সৌরবিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে কর কমানোর আহ্বান জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!