জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান যাচ্ছেন। শনিবার দিবাগত রাত ৩টার ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, সফরে তাঁর সঙ্গে থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং দলটির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে সফরের বিস্তারিত সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সাত দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন ডা. শফিকুর রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!