সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণ করায় তার প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
এর আগে সংরক্ষিত নারী আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান ছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!