রাজনীতি

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৬:০০ এএম
একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মহানগর ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে একযোগে ২৯টি নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ, আংশিক ও বর্ধিত—এই তিন ধরনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি অনুমোদন পেয়েছে।

মেডিকেল কলেজ পর্যায়ে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমসহ বেশ কয়েকটি মহানগর এবং জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর ও কুমিল্লা জেলায় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কলেজ পর্যায়ে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ, নারায়ণগঞ্জ কলেজে আংশিক কমিটি এবং ঢাকা কলেজে বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।

ছাত্রদল জানিয়েছে, নতুন এসব কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করা সম্ভব হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!