রাজনীতি

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার থেকে সরে যাচ্ছে : আখতার হোসেন

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৬:৪১ এএম
ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার থেকে সরে যাচ্ছে : আখতার হোসেন

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার থেকে সরে যাচ্ছে : আখতার হোসেনক্ষমতার দোহাই দিয়ে বিএনপি সরকার সংস্কার কার্যক্রম থেকে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

আজ রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ভোগ করতে চায়। নির্বাচনের মাধ্যমে জনগণের দেওয়া দায়িত্বকে তারা ক্ষমতার দৃষ্টিতে দেখছে, যা থেকে তারা এখনো বের হতে পারেনি।

তিনি বলেন, “সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বিত করা যাবে না—এমন অবস্থান থেকেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। তারা বারবার নোট অব ডিসেন্টের কথা বলছেন, কিন্তু ঐকমত্য কমিশনে এটি ছিল ভিন্নমত লিপিবদ্ধ করার বিষয়, সিদ্ধান্ত বাধাগ্রস্ত করার নয়।”

এনসিপির এই নেতা আরও বলেন, গণভোটে উত্থাপিত প্রশ্নগুলোর অধিকাংশ বিষয়ে বিএনপি একমত হলেও কিছু বিষয়ে তাদের আপত্তি রয়েছে। তবে কোন অংশে আপত্তি রয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

তিনি দাবি করেন, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি—এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে।

আখতার হোসেন বলেন, “ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ বলেছিল। এখন জনগণ এসব বিষয় পর্যবেক্ষণ করছে এবং তাদের প্রত্যাশা রয়েছে।”

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ভবিষ্যতে তারা কী ধরনের আইন ও সংস্কার প্রস্তাব আনে, তা দেখার অপেক্ষায় রয়েছে জনগণ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!