প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে সরকার কাজ করতে চায়।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী মিলনায়তন-এ ডিসি সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোনো সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত দুই মাসে সরকারের ঘোষিত ম্যানিফেস্টোর বিভিন্ন খাতে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
মাহদী আমিন বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের অগ্রাধিকার দিয়ে দেশে ও বিদেশে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। “লার্নিং উইথ হ্যাপিনেস”-এর মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, বন্ধ কারখানা চালু করা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অদক্ষ শ্রমিকদের দক্ষ করে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করতে চায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!