রাজনীতি

সীমান্তে রক্তপাত বন্ধে দিল্লির প্রতি আহ্বান রিজভীর

আপডেট: মে ১১, ২০২৬ : ০৫:০৪ এএম
সীমান্তে রক্তপাত বন্ধে দিল্লির প্রতি আহ্বান রিজভীর

বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে ‘সহিংসতার মনোবৃত্তি’ পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট–এ ৪৫তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ভারতের নির্বাচন তাদের নিজস্ব বিষয় এবং সেখানকার জনগণ যেকোনো দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারেন। তবে সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা কেন ঘটছে—সে প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি বলেন, “সীমান্তে এই রক্তপাত আর কতদিন চলবে? বাংলাদেশ বা ভারতের সাধারণ মানুষ কেউই এমন পরিস্থিতি চায় না। দুই প্রতিবেশী দেশ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়।”

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও সীমান্তে হত্যাকাণ্ড সেই সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুইজন নিহত হওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করবে, ভারতও তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করবে। “তারা শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি—এটাই কাম্য। কিন্তু সীমান্তে বারবার রক্তপাত হলে কখনোই সুসম্পর্ক গড়ে ওঠে না,” বলেন তিনি।

দিল্লির উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চাইলে সীমান্তে সহিংসতা বন্ধ করতে হবে। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচিত সরকার সাধারণত জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয়। তবে বর্তমান সরকারের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সরকারের বাস্তবায়িত প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!