রাজনীতি

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

আপডেট: মে ১২, ২০২৬ : ০৫:৩০ এএম
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্যরা।

সোমবার (১১ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন কিছুটা সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।

তিনি বলেন, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন। পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি পুরোপুরি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের অংশ হিসেবে বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!