রাজনীতি

শুক্রবার রংপুর যাচ্ছেন জামায়াত আমির

আপডেট: মে ১৪, ২০২৬ : ০৪:৩৮ এএম
শুক্রবার রংপুর যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন। সফরে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বুধবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

এ ছাড়া তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জেলা শাখার নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেল সাড়ে চারটায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

সফরে তাঁর সঙ্গে দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিমসহ স্থানীয় নেতারা থাকবেন বলে জানিয়েছে দলটি।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!