লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জুলাই বিপ্লবের রাজপথের সহযোদ্ধা হিসেবে কারিনা কায়সার ছিলেন সাহসী ও আপসহীন কণ্ঠস্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে তার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী অবস্থান আমাদের অনুপ্রাণিত করবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, কারিনা কায়সারের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আল্লাহ যেন পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন—এমন প্রার্থনাও করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!