বিএনপির প্রতি জনগণের আস্থা তৈরি হওয়ায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ নানা বিদ্রুপ ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের মধ্যে বিএনপির প্রতি যে আস্থা তৈরি হয়েছে, তা নষ্ট করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগসহ কিছু রাজনৈতিক দল অতীতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি এবং বিনামূল্যে সার দেওয়ার মতো প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেনি।
তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। রাজনৈতিক প্রতিপক্ষরা সেই অগ্রগতি সহ্য করতে না পেরে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০১৮ সাল থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন।
তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ড চালুর মতো কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!