রাজনীতি

জামায়াত জোটে গিয়ে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে : রাশেদ খান

আপডেট: মে ১৯, ২০২৬ : ০৬:৩৯ এএম
জামায়াত জোটে গিয়ে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে : রাশেদ খান

জামায়াতের সঙ্গে জোটে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক সতীত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, এনসিপির নেতারা আগে যেসব রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের মাধ্যমে তারা সেই অবস্থান থেকে সরে এসেছেন। এতে তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নীতির প্রশ্নে আপস করেছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, এমন কারও সঙ্গে জোট হবে না যাদের ১৯৭১ সালের ভূমিকা প্রশ্নবিদ্ধ। একই সঙ্গে দলটির আরেক নেতা পাটোয়ারী জামায়াতকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খান বলেন, এসব অবস্থানের পরও জামায়াতের সঙ্গে জোটে যাওয়া রাজনৈতিক অবস্থানের বড় পরিবর্তন, যা নিয়ে প্রশ্ন উঠছে।

তিনি আরও দাবি করেন, এনসিপি গঠনের প্রক্রিয়া ও রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। তার ভাষায়, গত ১৪–১৫ মাসে দলটির নেতাদের কর্মকাণ্ডে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, যা বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও বিরল।

এ ছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!