রাজনীতি

রামিসাকে নিয়ে মন্তব্য: ‘মানবতা লজ্জিত’—জামায়াত আমির শফিকুর রহমান

আপডেট: মে ২০, ২০২৬ : ০৬:০২ এএম
রামিসাকে নিয়ে মন্তব্য: ‘মানবতা লজ্জিত’—জামায়াত আমির শফিকুর রহমান

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা ও লাশ বিকৃত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও Shafiqur Rahman।

বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত।” তিনি বলেন, শিশুটি ছিল নিষ্পাপ এবং পরিবারের ভালোবাসায় ঘেরা এক ভবিষ্যতের স্বপ্ন। এ ধরনের নৃশংস ঘটনার জন্য দায়ীদের তিনি ‘মানবতার শত্রু’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!