সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্তকে ‘গুরুতর আদালত অবমাননা’ বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।
আজ বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এমন অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা আদালতের নির্দেশনার পরিপন্থী এবং এটি আদালত অবমাননার শামিল বলে তারা মনে করেন। এ বিষয়ে আগামীকাল আদালত অবমাননার আবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত রাখা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!