রাজনীতি

নতুন বাংলাদেশ গড়ার বোধ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল ইসলাম

আপডেট: মে ২৪, ২০২৬ : ০৬:৪১ এএম
নতুন বাংলাদেশ গড়ার বোধ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশাও তাদের প্রতি অনেক বেশি।

তিনি বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের সংগঠন নয়, দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

মন্ত্রী আরও বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। সেই ধারাবাহিকতায় এখন মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি।”

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সানজিদা ইসলাম, মঈনুল ইসলাম খান এবং আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!