বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে প্রকৃত ‘জুলাই যোদ্ধা’র সংখ্যা কম। তার দাবি, দলে এমন অনেকেই যুক্ত হয়েছেন যারা কখনো রাজপথে আন্দোলনে ছিলেন না।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ খান লেখেন, কোনোদিন রাজপথে না থাকা ব্যক্তিদেরও “ফেক বিপ্লবী” বানানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার মতে, এনসিপিতে যুক্ত হলেই কেউ “বিপ্লবী” হয়ে যান না।
তিনি আরও বলেন, এনসিপি যদি সুবিধাবাদীদের দ্বারা গঠিত না হতো, তাহলে বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তি এতে যুক্ত হতো। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “প্রকৃত বিপ্লবীরা কেন এনসিপিতে যাচ্ছে না”—এ বিষয়ে দলটির নেতাদের ব্যাখ্যা দেওয়া উচিত।
রাশেদ খান আরও দাবি করেন, এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে বলে তিনি শুনেছেন, যা সংগঠনের “আন্তর্জাতিক মান রক্ষার অংশ” হতে পারে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিদেশে পড়াশোনা করা বা আন্তর্জাতিক এনজিওতে যুক্ত কিছু নেতা এনসিপিতে রয়েছেন। এসব দেশে বার বা ক্যাফেতে বসে সাংগঠনিক আলোচনা স্বাভাবিক বিষয় বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি নারীনেতৃত্ব ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন, তবে এসব অভিযোগের বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!